যশোরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার রাত ১টা ৩৫ মিনিটে শহরের শংকরপুর ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে তাকে আটক করা হয়। সাজ্জাদুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে।
পুলিশ জানায়, তিন মাস আগে সাজ্জাদুল ওই কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচিত হয় এবং কথোপকথনের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করে।
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাজ্জাদুলকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন