× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৫ পিএম

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনি প্রচার মিছিল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে বেনাপোল বাজারের প্রধান সড়কে সোনালী ব্যাংক থেকে ঘুরে জামে মসজিদ এর সামনে এসে শেষ করে।

বেনাপোল পোর্ট থানার তিনটি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা মূলদলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকমী মিছিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের যশোর-১ (শার্শা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান।

মিছিল শেষে মাওলানা আজিজুর রহমান এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শার্শার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনি পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনি প্রচার মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা রেজাউল করিম, বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!