ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোর-৩ আসনে লাঙ্গল জেতাতে একাট্টা নেতৃবৃন্দ

বিল্লাল হোসেন, যশোর 
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোর-৩ (সদর) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীকে বিজয়ী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা জাতীয় পার্টি কার্যালয় অনুষ্ঠিত সভায় যশোর পৌরসভা ও সদরের ১৫ ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে লাঙ্গলের জয় নিশ্চিত করতে তারা একাট্টা হয়েছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য পদপ্রার্থী খবির গাজী বলেন, যশোরের উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লাঙ্গলের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: জাতীয় পার্টির যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদস্য মিনহাজুল আরেফিন, পৌর শাখার অ্যাড. জি এম মুসা, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ​সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জাতীয় সৈনিক পার্টি যশোর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনে নিরলসভাবে কাজ করার শপথ নেন।