× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৩ পিএম

এবারের নির্বাচনে ধানের শীষের গণজোয়ার হবে : জহুরুল ইসলাম

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৩ পিএম

জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আর ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চৌগাছায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জহুরুল ইসলাম বলেন, সারা দেশের মানুষ গত ১৭ বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার কোটি কোটি তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আর সেই প্রথম ভোট তারা ধানের শীষেই দেবে।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে এবং সর্বস্তরে গণতন্ত্রের চর্চা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে কিছুটা উদ্বেগের কথাও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, বিগত ১৫ বছরে এত বেশি কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যে, অনেকের মনেই সন্দেহ কাজ করে—এবারও কি তা হবে না? তবুও আমরা আশা করছি সামগ্রিকভাবে নির্বাচনটি ভালো হবে।

এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।

জহুরুল ইসলাম আরও বলেন, এই প্রথম একটি দল এককভাবে নির্বাচন করছে। পাশাপাশি একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে, ফলে তাদের আওয়াজ কিছুটা বেশি শোনা যাচ্ছে। জামায়াত একটি অত্যন্ত কৌশলী দল। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিনি বলেন, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়েও জামায়াত মিথ্যা ও ভুয়া প্রচারণা চালিয়েছে। এসব অপপ্রচার ও অপকৌশল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মাত্র। তবে এগুলো শেষ পর্যন্ত কাজে আসবে না, বলেন তিনি।

মানুষের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে জহুরুল ইসলাম বলেন, ভোটের বিষয়ে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষ এতটা বোকা নয় যে, সহজে বিভ্রান্ত হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।

আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ধানের শীষের গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেস্তে যাবে।

Link copied!