× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৩ পিএম

জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা জখম

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে মোহাম্মদ বাবু (৪৫) নামে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আহতের অভিযোগ, তাকে হামলা করেছে জামায়াত কর্মীরা। আহত বাবু ফুলসারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং চারাবাড়ি গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত বাবু জানান, ‘শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলযোগে রায়নগর বাজারে যান। এসময় রায়নগর গ্রামের মৃত আহসান আলীর ছেলে সাইফুল্লাহর নেতৃত্বে কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার ও রহমানসহ জামায়াত-শিবিরের একদল কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা কিল ঘুষি মারতে থাকে। এসময় সাইফুল্লাহ তার পিঠে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

আহত বাবু আরও জানান, ‘১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষের কর্মী ছিলেন। রায়নগর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৭৬৭। এর মধ্যে ধানের শীষ ৬৭১ ভোট পেয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৬১ ভোট। দাঁড়িপাল্লার পরাজয়ের কারণে জামায়াত-শিবিরের কর্মীরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহত বাবুর অবস্থা গুরুতর।’

Link copied!