× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৩৭ এএম

তিন মাসের বেতন বকেয়া, চালডাল কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৩৭ এএম

বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে পার্কের বাইরে অবস্থানরত কর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চালডাল ডটকমের দুই কর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীরা জানান, ২০১৯ সালে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পার্কের ১২ ও ১৪ তলায় তাদের কল সেন্টার পরিচালিত হয়, যেখানে আট শতাধিক কর্মী কাজ করেন। তবে নিয়মিত অফিস করলেও গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

কর্মীদের অভিযোগ, বেতন চাইতে গেলে তাদের হেনস্তা করা হয়। আজ বেতন চাইতে গেলে কল সেন্টারের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং কয়েকজনকে চাকরি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন।

প্রমি নামের এক নারী কর্মী বলেন, আমরা এত দিন বেতন পাইনি, কোনো আন্দোলনও করিনি। কিন্তু মানবেতর জীবনযাপন করায় বাধ্য হয়ে কর্মসূচিতে নেমেছি। এখানে অনেকেই শিক্ষার্থী; এই বেতনের ওপরই আমাদের নির্ভর করতে হয়।

আরেক কর্মী আজমীর জানান, অনেকের ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। রোজার ঈদের আগে বেতন পরিশোধের দাবি জানালে কয়েকজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পার্ক ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজালাল বলেন, দীর্ঘদিন বেতন বন্ধ থাকা দুঃখজনক। বিষয়টি পার্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

চালডাল ডটকম যশোরের সহকারী পরিচালক অভিজিৎ সরকার বলেন, ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!