ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি- সংগৃহীত

মঙ্গলবার (১৭ মার্চ) বসুন্দিয়া সিঙ্গিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং-এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জনাব আশরাফুল কবির সুমন। তিনি তার বক্তব্যে এতিম শিশুদের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শহীদ বিশ্বাস, সহ-সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, মাদ্রাসা কমিটির সভাপতি কাজী কবির, কোতয়ালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান, যুবনেতা আরাফাত বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আন্তরিক এবং মানবিক মূল্যবোধে পরিপূর্ণ, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে।