× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু হলেও চলছে ঢিমেতালে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

বেনাপোল স্থলবন্দর। ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার (২৪ মার্চ) বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। তবে কাস্টমস ও বন্দরে লোকজনের উপস্থিতি অনেকটা কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউই পণ্য খালাস করতে আগ্রহী নয়।

বন্দরে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েকদিন লাগবে বলে সংশ্লিষ্টরা জানায়।

মঙ্গলবার সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও ঢিমেতালে চলছে। বুধবার (২৫ মার্চ) অফিস হয়ে আবারও স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন বন্ধ থাকবে। আগামী শনিবার (২৮ মার্চ) থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দেশের ৭৫ ভাগ শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। আমদানিকারকরা গ্রামে ঈদ করতে যাওয়ায় এখনও ঢাকায় তাদের অফিস খোলেনি। তাই বন্দর থেকে পণ্য খালাসও তেমন হচ্ছে না। পুরোপুরি কাজ শুরু হতে আগামী রোববার লেগে যাবে বলে তিনি মনে করেন।

এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় ট্রাক জটের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দর এলাকা, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে বলে ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বন্দর থেকে অনেকে পণ্য খালাস নিচ্ছেন। তবে আগের চেয়ে অনেকাংশে কম। বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!