× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৪৪ পিএম

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের এক তরুণীকে বিয়ের প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ ও জোরপূর্বক বিষ খাইয়ে হত্যাচেষ্টারও অভিযোগ করেছেন তিনি। আসামিপক্ষের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (৪ এপ্রিল) যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী এসব অভিযোগ করেন।

যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী তরুণী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করেন। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে ফয়সালসহ তার পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে তাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। এরপর তাকে রাস্তায় ফেলে দেওয়া হলে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর আরেকটি মামলা করেন। এরপর থেকে আসামিপক্ষের নানা হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Link copied!