× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২১ পিএম

যশোরে বিএনপির নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয়দানকারী বিপুল মুহুরির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে বিপুলকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তার পাশে আরেক যুবক নেশাগ্রস্ত অবস্থায় বসে আছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ৫ আগস্টের পর বিপুল বেপরোয়া হয়ে ওঠেন। কয়েক দিন আগে আরবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগে তিনি সমালোচিত হন। বিপুলের বিরুদ্ধে শহরের কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগও রয়েছে। নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত এই বিপুলের প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, তিনি দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করে আসছিলেন। বিপুলের এসব কর্মকাণ্ডে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে বিপুল মুহুরি জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ওই ভিডিও এআই দিয়ে তৈরি।

যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!