× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:১১ এএম

জুজুর ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না: যশোরে তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:১১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি - সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি - সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে—সেই সুযোগ আমরা আর কাউকে দেব না, যোগ করেন তিনি।

বিএনপি সরকারের সমালোচকদের উদ্দেশে তারেক রহমান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নানা সমালোচনা হলেও জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার দায়িত্ব পালন করছে। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য, বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির প্রধান অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মায়েদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, যেভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সেভাবেই ধীরে ধীরে মায়েদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত এই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সবাইকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা অতীতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তারাই আবার নতুন করে অপপ্রচার চালাচ্ছে।

জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ, স্লোগান তুলে বক্তব্য শেষ করেন তিনি।

যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!