× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:০৯ পিএম

যশোরে পড়া না পারায় ছাত্রীকে মারধর, তদন্ত কমিটি গঠন

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:০৯ পিএম

মারধরের শিকার ছাত্রী মুন্নি খাতুন ও অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন।

মারধরের শিকার ছাত্রী মুন্নি খাতুন ও অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন।

যশোরের ঝিকরগাছায় পড়া না পারায় শিক্ষকের মারধরের শিকার হয়েছে ৫ম শ্রেণীর এক ছাত্রী। বর্তমানে সে হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম মুন্নি খাতুন (১০)। সে নওয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে। আর অভিযুক্ত শিক্ষকের নাম নাসির উদ্দিন। তিনি নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আহত ছাত্রীর মা আমেনা বেগম বলেন, ‘ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে তিনটি লাথি মারে। এতে সে জ্ঞান হারায়। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মুন্নীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

তিনি আরও বলেন, ‘পড়া না পারলে শিক্ষক যে কোনো শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না। এটা অমানবিক ও নিষ্ঠুরতা।’

ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। 

তিনি আরও জানান, এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার ঘটনার তদন্ত করা হবে।

Link copied!