× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০২:৪৫ পিএম

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে মানববন্ধন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০২:৪৫ পিএম

হয়রানি মামলা প্রত্যাহারে অর্ধশত গ্রামবাসী মানববন্ধন করে।     ছবি- রূপালী বাংলাদেশ

হয়রানি মামলা প্রত্যাহারে অর্ধশত গ্রামবাসী মানববন্ধন করে। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুরে অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ গ্রামবাসী।

রোববার (০১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এ সময় মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌগাছা থানার ওসি মো. আনোয়ারের ওপর যে হামলার ঘটনাকে কেন্দ্র করে এসআই মারুফ বাদী হয়ে সাধারণ খেটে খাওয়া মানুষকে আসামি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে।

তারা অভিযোগ করেন, একেএম মর্তুজা রাসেল অধৈবভাবে জমি দখল করতে চৌগাছা থানার ওসিকে দির্ঘদিন ধরে অর্থের মাধ্যমে ব্যবহার করছে। একই সাথে গ্রামের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে।

জানা যায়, একেএম মতুর্জার পারিবারিক জমিসংক্রান্ত জেরে সাধারণ গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা করেন এসআই মারুফ। গত ৭ মে ওসি আনোয়ারের পক্ষে এসআই মেহেদী হাসান মারুফ চৌগাছা থানায় (০৭, জি,আর ১০৩/২৫) একটি মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!