× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৭:৩৩ এএম

ভুল বিভাগে ভর্তি অন্তঃসত্ত্বা নারী, টয়লেটে সন্তানের জন্ম

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৭:৩৩ এএম

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বা এক নারীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পর টয়লেটে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এ সময় বদনার পানি নবজাতকের মুখে ঢেলে দেওয়া হয়। 

শুক্রবার (২০ জুন) ভোরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের টয়লেটে এ ঘটনা ঘটে। নবজাতকের কান্নার শব্দ শুনে অন্য রোগীর স্বামী ও সেবিকারা শিশুটিকে উদ্ধার করেন। পরে প্রসূতিকে লেবার ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের রমেশ বিশ্বাস জানান, তার স্ত্রী রত্না বিশ্বাস (৩৬) ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে পেটের ব্যথা শুরু হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন।

শুক্রবার ভোরে রত্না টয়লেটে যান। বাইরে দাঁড়িয়ে থাকা স্বামী রমেশ হঠাৎ টয়লেটের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের দায়িত্বরত সেবিকাদের বিষয়টি জানান।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ভর্তি করার সময় রোগীর স্বজনেরা রোগের সঠিক তথ্য দিতে পারেননি। এমনকি রোগী অন্তঃসত্ত্বা সেটাও জানানো হয়নি। মানসিক সমস্যার কথা শুনে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠান।

Link copied!