× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৪৮ পিএম

কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৪৮ পিএম

মৃত কুকুরটিকে নিয়ে পশুটির পালক রবিউল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

মৃত কুকুরটিকে নিয়ে পশুটির পালক রবিউল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সদরে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার আবাদ কচুয়া গ্রামের একটি বাগানে মৃত অবস্থায় কুকুরটি পড়ে থাকতে দেখা যায়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুকুরের মালিক মুদি দোকানি রবিউল ইসলাম প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। এ সময় তিনি মৃত কুকুরটিও সঙ্গে এনেছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবাদ কচুয়া গ্রামের গাজীপাড়ার ইমান আলীর ছেলে রবিউল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, ‘আমার কালো রঙের একটি পোষা কুকুর ছিল। গত ২৭ নভেম্বর প্রতিবেশী জীবন দাস প্রায় কুকুরটিকে হত্যা করার হুমকি দিয়েছিলেন। এরই মধ্যে ১৫ ডিসেম্বর থেকে আমার কুকুরটি নিখোঁজ ছিল।’

তিনি আরও উল্লেখ করেন, ‘খোঁজ করার সময় ১৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে পাশের বাগানে গিয়ে দেখি, গলায় রশি বাঁধা অবস্থায় কুকুরটির মৃতদেহ পড়ে রয়েছে। কুকুরটি জীবন দাসের বাড়িতে মৃত অবস্থায় ছিল এবং তার শ্বশুর সেটি পাশের বাগানে ফেলে দিয়েছেন। জানা গেছে, জীবন দাস ও তার স্ত্রী মিলে কুকুরকে বিষ খাইয়ে হত্যা করেছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন জানান, গৃহপালিত কুকুর হত্যার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!