ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে আ.লীগ সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৩৭ পিএম
ইউপি সদস্য হাসান বিশ্বাস। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মেম্বার ও ৯নং ওয়ার্ডের (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সভাপতি হাসান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বুধবার রাতে চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে নলছিটি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, গ্রেপ্তারকৃত হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এই মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে।