ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৬ পিএম
আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চার জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন—দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭) এবং ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।

তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক, গাঁজা প্রস্তুতকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি-বিদেশি অস্ত্র, নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ৮টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।