ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির দেখানো পথে ইনসাফ ও আজাদির সংগ্রাম চলবে : সাদিক কায়েম

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়। ওসমান হাদির আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটিতে এক আকস্মিক সফরে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই আমাদের দেখিয়ে গিয়েছে, যে আজাদির লড়াই আমাদের দেখিয়ে গিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন সেই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি ইন্টেরিম সরকার। আমরা চাই অতিদ্রুত শরিফ ওসমান হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ব্যারিস্টার মঈনুল করিম প্রমুখ। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।