ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৪৬ পিএম
আটক সাবেক ছাত্রদল নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট তদন্তকেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল বৈশাখিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নাসরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মোল্লারহাট তদন্তকেন্দ্রে ইয়াবাসহ আটক ব্যক্তিকে আনার জন্য নলছিটি থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে। আটক নাসরুলকে নলছিটি থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।