ঝালকাঠির নলছিটিতে পিকআপ গাড়ির চাপায় মো. খালেক হাওলাদার (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈগাতি গ্রামের মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই বৃদ্ধ বরিশাল থেকে গাড়িতে বাড়ি ফেরার পথে উপজেলার প্রতাপ বাজার এলাকায় নামেন। সেখানে সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন