ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন উপলক্ষে পুলিশের অভিযানে ২১ মোটরযান আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১টি মোটরযান আটক করা হয়। পাশাপাশি আইন ভঙ্গের দায়ে ২টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ চলাচল কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে হয়রানি করা নয়, বরং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।