× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:২৩ এএম

‘সাধারণ আ.লীগ ও সনাতন ধর্মের সবাই বিএনপির কাছে শতভাগ নিরাপদ’

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:২৩ এএম

কালীগঞ্জ বিশাল নির্বাচনি সমাবেশে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খাঁন। ছবি : রূপালী বাংলাদেশ

কালীগঞ্জ বিশাল নির্বাচনি সমাবেশে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খাঁন। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। এখানে কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন, তাদের হুঁশিয়ারি করে বলেন—তাদের চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন, তাদের কোনো ঠাঁই হবে না।

আওয়ামী লীগ ও সনাতন ধর্মের মানুষদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোনোরকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করলেও মানবিকতার কোনো উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে, তাদের ঝাটিয়ে বিদায় করবেন।’

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন।

প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুর রহমান মিলন এবং বিএনপি নেতা আব্দুল আলিম, মোজাম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ।

এ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরও নির্বাচন করছেন জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

Link copied!