× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৫৩ পিএম

কালীগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের প্রশিক্ষক মাওলানা ওলিউর রহমান, ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈসা খাঁ, সরকারি এম ইউ কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মেধা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Link copied!