ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যোগ্যতার ভিত্তিতে ভোট চাইলেন বিএনপি প্রার্থী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ বলেছেন, তিনি ভোট চাইছেন কোনো মুখের বুলি দিয়ে নয়, বরং যোগ্যতা, সততা ও দায়িত্ববোধের শক্তিতে।

এক বক্তব্যে তিনি বলেন, রাজনীতি হতে হবে মানুষের জন্য, নিজের স্বার্থে নয়। আইন পেশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না।

অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ আরও বলেন, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে শৈলকুপাকে এগিয়ে নিতে তিনি কাজ করতে চান। দুর্নীতির সঙ্গে আপস কিংবা অন্যায়ের সঙ্গে সহাবস্থানের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আমি নেতা হয়ে নয়, আপনাদের একজন প্রতিনিধি হয়ে থাকতে চাই।' ক্ষমতার চেয়ে জনগণের আস্থাই সবচেয়ে বড় শক্তি—এমন বিশ্বাস ব্যক্ত করে তিনি বলেন, সেই আস্থা কথায় নয়, কাজের মাধ্যমেই অর্জন করতে চান।