× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা থেকে জুয়েল হাসান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৫২ এএম

শৈলকুপা পৌরবাসীর দুঃখ-দুর্দশা আর নিত্যদিনের ভোগান্তি

শৈলকুপা থেকে জুয়েল হাসান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় ভুগছেন। রাস্তায় পর্যাপ্ত আলোর অভাব, ময়লা-আবর্জনার স্তূপ, কুকুরের মলমূত্রে নোংরা সড়ক, ধীরগতির নির্মাণকাজ, অপরিষ্কার ড্রেন এবং ক্লিনিকের বর্জ্যে দূষিত হচ্ছে কুমার নদ—এসব সমস্যা এখন পৌরবাসীর নিত্যসঙ্গী।

শহরের প্রাণকেন্দ্র চার রাস্তার মোড় থেকে কবিরপুর পর্যন্ত বেহাল সড়ক সবচেয়ে বেশি দুর্ভোগ তৈরি করছে। খানাখন্দে ভরা ও অসমতল এই রাস্তায় চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ শুরু হলেও তা শেষ করার ক্ষেত্রে নেই দৃশ্যমান অগ্রগতি।

অন্যদিকে, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার না করায় সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং বাড়ছে রোগব্যাধির শঙ্কা। এ ছাড়া কয়েকটি ক্লিনিকের বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি না করায় তা সরাসরি নদীতে গিয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে।

পৌরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, নির্মাণকাজ দ্রুত সম্পন্ন, ক্লিনিক বর্জ্য ব্যবস্থাপনার সঠিক উদ্যোগ এবং ড্রেন পরিষ্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

শৈলকুপা পৌরবাসীর প্রত্যাশা—তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে, নাগরিক সেবা নিশ্চিত হবে এবং তারা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!