× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩৪ পিএম

ঝিনাইদহে ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা, সার জব্দ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩৪ পিএম

সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করা হয়।

রোববার (১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ড এলাকায় সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী সার জব্দ ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।

মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও তিনি ২০ বস্তা সার একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আদালত সার জব্দ এবং ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করেন। 

এ ছাড়া ভবিতেষ্য অবৈধভাবে সার বিক্রি না করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়।

Link copied!