ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের। ওই সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের বেশি মূল্যে ডিজেল, এলপিজি সিলিন্ডার বিক্রয়, নিম্নমানের ও নকল বিভিন্ন তেলের বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে শ্যামল স্টোরকে প্রশাসনিক ব্যবস্থায় ৭০ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ‘নিয়মিত বাজার তদারকিমূলক অভিযানের অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।’