× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:০৩ পিএম

কালীগঞ্জ থেকে পরিত্যক্ত ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:০৩ পিএম

ফেনসিডিল উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনসিডিল উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২৪ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৬)।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার কাশিপুর ব্রিজের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদকের চোরাচালান রোধে র‍্যাবের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসপি।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!