× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৪৩ এএম

বলুহর প্রজেক্টে মাদক ও বখাটেদের উপদ্রব

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৪৩ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজেক্ট। বিনোদনের জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

কিন্তু মনোরম এই পরিবেশটি এখন বিষিয়ে উঠেছে কিছু অসাধু ব্যক্তি ও মাদকসেবীদের কারণে। ফলে আনন্দ ভ্রমণে আসা দর্শনার্থীরা পড়ছেন চরম বিড়ম্বনা ও নিরাপত্তাহীনতায়।

অভিযোগ রয়েছে, বলুহর প্রজেক্ট এলাকাকে ঘিরে গড়ে উঠেছে একটি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র। অতীতে রাজনৈতিক প্রভাবে যারা এই অপকর্ম করত, সরকারের পরিবর্তনের পরও তাদের দৌরাত্ম্য কমেনি।

উল্টো, এলাকাটি এখন মাদকের আখড়ায় পরিণত হওয়ার অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে আসা ব্যক্তিরা বখাটেদের অশ্লীল আচরণ ও মাদকসেবীদের উন্মুক্ত বিচরণে আতঙ্কিত হচ্ছেন। এতে করে দিন দিন দর্শনার্থীর সংখ্যা কমার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় পর্যটন শিল্পের জন্য বড় হুমকি।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বলুহর আমাদের এলাকার সম্পদ। কিন্তু নজরদারির অভাবে এটি নষ্ট হতে চলেছে। আমরা চাই প্রশাসন দ্রুত এখানে নিয়মিত অভিযান পরিচালনার ব্যবস্থা করুক।

নিরাপদ ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা এবং প্রশাসনের তৎকালীন হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!