× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:২৬ পিএম

ইউপি সদস্যের কার্যালয় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:২৬ পিএম

নিহত সুজন মন্ডল। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত সুজন মন্ডল। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে ইউপি সদস্য সেলিম হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে সুজন মন্ডল (মাইক্রোবাস চালক) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, সুজনের মাথায় ব্যান্ডেজ ও পাছায় কালশিটের দাগ রয়েছে। তার শরীরে মারধরের চিহ্নও ধরা পড়েছে।

সুজনের স্ত্রী মারুফা আকতার অভিযোগ করেছেন, ইউপি সদস্য ও তার সহযোগীরা রাতভর সুজনকে নির্যাতন করে হত্যা করেছেন। পরে ঘটনাটি আড়াল করতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

অপরদিকে ইউপি সদস্য সেলিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, সুজন টাকা চুরি করেছিল এবং কার্যালয়ে এনে রাতের পাহারায় রেখেছিলেন। তার দাবি, রাতের ঘটনায় সুজন আত্মহত্যা করেছে।

গোপীনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কার্যালয়ে কাউকে আটকে রাখার বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং কোনো ইউপি সদস্যের এমন অধিকার নেই।

আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা জানিয়েছেন, সুজনের স্ত্রী মারুফা আক্তার হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!