ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাট-২ আসনে ইঞ্জিনিয়ার আমিনুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৪৮ পিএম
জয়পুরহাট-২ আসনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আক্কেলপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসানের কাছ থেকে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পিতা, সাবেক গ্রাম সরকার প্রধান আজিজার রহমান তাঁর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন, বিএনপি নেতা নুরুন্নবী খন্দকার নয়ন, সার্জন চপলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, জয়পুরহাট-২ আসনের সাধারণ মানুষ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক চাহিদা ও সমর্থনের ভিত্তিতেই তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।