ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এবি পার্টি প্রার্থীর প্রচারে জামায়াত প্রার্থীর সমর্থকদের বাধা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০২:৪৯ এএম
এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ সরকারের সংবাদ সম্মেলন

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে এবি পার্টির নির্বাচনি প্রচারণায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (২৫ জানুয়ারি) ঘটনার প্রতিবাদে রাত ৮টা ৪৫ মিনিটে কালাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ সরকার।

সংবাদ সম্মেলনে এস এ জাহিদ সরকার বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৫টার সময় শান্তিপূর্ণভাবে মোসলেমগঞ্জ বাজারে প্রচারণা চালানোর সময় জামায়াত প্রার্থীর সমর্থকেরা তাদের প্রচারণার গাড়ির চাবি কেড়ে নেন এবং প্রচার কার্যক্রম বন্ধ করে দেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

তিনি অভিযোগ করেন, এ ধরনের আচরণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অনভিপ্রেত এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

এ বিষয়ে জয়পুরহাট-২ আসনের জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি তিনি ওই দিন জয়পুরহাট জেলার বাইরেও ছিলেন বলে দাবি করেন।