× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪১ পিএম

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে যুক্ত হন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ফুলেল মালা দিয়ে মোবাশ্বের হোসেনকে বরণ করেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, আক্কেলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান তুষার এবং সদস্য সচিব তানভীন নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মোবাশ্বের হোসেন আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সংগঠনটির আদর্শচ্যুতির অভিযোগ তুলে গত বছরের ২১ মে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

ছাত্রদলে যোগদান প্রসঙ্গে মোবাশ্বের হোসেন বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলাম। সংগঠনটি আদর্শচ্যুত হওয়ায় আমি পদত্যাগ করি। ছাত্রদলের আদর্শ, নীতি ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছি।’

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না, ছাত্রদল আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মোবাশ্বের হোসেন আজ ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি।’

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোবাশ্বের হোসেনের যোগদানের মাধ্যমে আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Link copied!