জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবদুল বারী বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সব ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ সদস্য আবদুল বারী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অল্প ভোটের ব্যবধানে পরাজিত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান ও বিএনপি নেতা মওদুদ আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন