ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৪৫ পিএম
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে এসএসসি পরীক্ষা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পরীক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেয়ে-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বাগজানা উচ্চ বিদ্যালয় ও শালাইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়। এতে শালাইপুর উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার দুই পরীক্ষার্থী আহসান হাবীব তারেক ও সাজ্জাদ হোসেন আহত হন।

পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরীক্ষাগুলোতে ফের সংঘর্ষ এড়াতে কেন্দ্র এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।’