× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৯:১৮ পিএম

ওসি থেকে এসআই হলেন মাসুদ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৯:১৮ পিএম

আক্কেলপুর থানার সাবেক ওসি মাসুদ রানা। ছবি- সংগৃহীত

আক্কেলপুর থানার সাবেক ওসি মাসুদ রানা। ছবি- সংগৃহীত

বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি মাসুদ রানাকে উপ-পরিদর্শক (এসআই) পদে ডিমোশন দেওয়া হয়েছে।

পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়।

তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়।

এর আগে তিনি আক্কেলপুর থানায় গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসেবে এবং পরে ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন।

গত মঙ্গলবার (২৪ মার্চ) মাসুদ রানা আক্কেলপুর থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!