ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে জেলা ক্রিকেট লিগ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৩৫ এএম
খাগড়াছড়িতে জেলা ক্রিকেট লিগের উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের ক্রিকেট লিগ শুরু হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঐতিহাসিক স্টেডিয়ামে লিগের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহসান ইকবাল চৌধুরী।

জেলা ক্রিকেট লিগের লীগ পর্বে ৫০ ওভারের ম্যাচে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে প্রজন্ম ক্লাবের মুখোমুখি হয় খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহরিয়ার ইউনুস, আনিসুল আলম চৌধুরী, হলাপ্রু মারমাসহ ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনের শুরুতে সম্প্রীতি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।