খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে পথসভা করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সমীরণ দেওয়ান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পদপ্রার্থী সমীরণ দেওয়ান।
এ সময় তিনি ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমীরণ দেওয়ান বলেন, ‘আমাদের নিজস্ব জাতি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অরুণ বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন: কল্যাণী ত্রিপুরা, মো. সাইফুল ইসলাম, মো. বেলাল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য পুরুষোত্তম চাকমা, ছগির ফরাজী, ননীব্রত ত্রিপুরা এবং খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কমিটির সভাপতি সুরবিকাশ ত্রিপুরাসহ অনেকে।



