× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৪৪ পিএম

খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতার মাথায় গুলি, যা জানাল পুলিশ

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৪৪ পিএম

গুলিতে আহত মোতালেব শিকদার। ছবি- সংগৃহীত

গুলিতে আহত মোতালেব শিকদার। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন- গুলি তার কানে লেগেছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানান ওসি।

এর আগে দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, ব্যক্তিগত দ্বন্দ্ব ও মাদককারবারিদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর এমন হামলার ঘটনা ঘটতে পারে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি।

Link copied!