জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে এ দুই আসনে জাতীয় পার্টিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন), খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এ ছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।
খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন