× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:০৪ এএম

গুচ্ছগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার উদ্ধার

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:০৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলা এলাকার একটি গুচ্ছগ্রামের ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুইটি রিভলবারের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে নির্মিত (Made in USA) কোল্ট মডেল ১৮৭৮ সিক্স শুটার রিভলবার বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‍্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি একটি আভিযানিক দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলা এলাকার গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে দুইটি রিভলবার উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা র‍্যাবের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রূপসা থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস, এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না এবং কারা এর মালিক তা শনাক্তে তদন্ত চলছে। এ অঞ্চলে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!