রূপসায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার এসআই মোঃ আশরাফুল আলম ও তার সহকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের জহির শেখকে (৩২) গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।
গ্রেপ্তারের সময় আসামির আত্মীয় ও সহযোগীরা পুলিশের বিরুদ্ধে মব সৃষ্টি করে জহিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হামলায় এসআই আশরাফুল আলম ও অন্যান্য পুলিশ সদস্যরা আহত হন এবং তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ১৮৬ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নথিভুক্ত করা হয়েছে ১৩ জনের নাম উল্লেখ করে, পাশাপাশি ৫০-৬০ অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- মোঃ জহির শেখ (৩২), আজিজ শেখ (৪৫), নাজমুল শেখ (২৪), আবিদ শেখ (২২), মহিদুল শেখ (৬৫), নাজমুল সাকিব (২৭), নার্গিস বেগম (২৬), নাসিমা বেগম (৪০), তমা বেগম (২৫), রুপা বেগম (২৫), ফারুক (৪৫), খন্দকার আফজাল উদ্দিন (৪০) এবং অন্যান্যরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন