× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৪১ পিএম

‘খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে’

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় খাল দখলমুক্ত করা গেলে এই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার (১৭ মার্চ) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

হুইপ বলেন, ‘সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সম্মানি প্রদান ইতোমধ্যেই চালু হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটা উচ্ছেদ, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনরায় উল্লেখ করেন তিনি।’

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১ দশমিক ৭০ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। কাজটি ২০২৭ সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

Link copied!