× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩২ পিএম

গণভোটের প্রচারণায় কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত বিষয়াদি প্রচারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার, ভোট প্রদানের নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ভোটার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সভা, লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!