× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

কিশোরগঞ্জে সাবেক ছাত্রলীগের সভাপতি অপু গ্রেপ্তার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!