× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:১৮ এএম

ভৈরব বাজারে বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:১৮ এএম

ঢাকা মেইল-২ লাইনচ্যুত। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা মেইল-২ লাইনচ্যুত। ছবি : রূপালী বাংলাদেশ

ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার পর প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন।

এরপর লোকোমাস্টার ট্রেনটি কিছুদূর অগ্রসর হলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র আরও জানায়, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!