ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৩২ পিএম
অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি ও ১৯টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি খোরশেদ খাঁ (৫২)। তিনি অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খোরশেদ খাঁর বসতঘরের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি এবং দা ও লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে তাকে গ্রেপ্তার করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।