কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে চারটি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি একে এম আজিমুল হক।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভৈরব দূর্জয়ের মোড় বাসস্ট্যান্ড এলাকায় সোহাগ মেডিকেল হলকে পাঁচ হাজার, সরকার মেডিকেল হলকে পাঁচকে হাজার, কাজী ফার্মেসিকে পাঁচ হাজার ও সেবা মেডিসিন সেন্টারকে তিন হাজার। এই চার ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান। এ ছাড়াও আইনি সহায়তা করেন ভৈরব থানা পুলিশ
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একে এম আজিমুল হক জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ৪টি ফার্মেসিকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


