× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:১৮ এএম

পাকুন্দিয়ায় ‘গরু চুরির অভিযোগে’ গণপিটুনিতে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:১৮ এএম

‘গরু চুরির অভিযোগে’ গণপিটুনি, নিহত ১। ছবি : রূপালী বাংলাদেশ

‘গরু চুরির অভিযোগে’ গণপিটুনি, নিহত ১। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চরআলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ভোররাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেলে সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরুচোর সন্দেহে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গরুটি থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!