ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:০৮ পিএম
ট্রাক-পিকআপ সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে পিক-আপভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। 

রোববার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চালক ঢাকার যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবখালী দনিয়া এলাকার শাহজাহান শেখের ছেলে মো. মিরাজ (৪১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কিশোরগঞ্জগামী একটি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিক-আপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই পিকআপের চালক মিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ডা. ইসরাত জাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাক হেফাজতে নেয়। দুর্ঘনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।